কনের বাবার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বাল্যবিবাহের আয়োজন করায় বাবা রুস্তম আলীকে (৪৮) ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাত ১০টার দিকে মেহেরপুর গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জামাল আহম্মেদ।

রুস্তম আলী গাংনী পৌরসভার বাঁশবাড়িয়ার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। গতকাল সোমবার সকালে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের নির্বাহী হাকিম এস এম জামাল আহমেদ বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কারা বাল্যবিবাহের জন্য কনে দেখতে এসেছিল তাদের পুলিশ রাত থেকেই খুঁজছে। তাদের ধরা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।