কনের বাড়ির বদলে যেতে হলো কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে বাল্যবিবাহের প্রস্তুতির সময় হবু বর হাফিজুল ইসলামকে (১৮) ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলায় এ ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মাদ নায়িরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী হাকিম মোহাম্মাদ নায়িরুজ্জামান জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় সিংড়া উপজেলার সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে হাফিজুলের বিয়ের দিন ধার্য ছিল। এই খবরের ভিত্তিতে আজ দুপুরে সদর উপজেলায় বরের বাড়িতে হাজির হন তিনি (নির্বাহী হাকিম)। এ সময় হাফিজুল বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। তাই হাফিজুলকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।