কফি হাউস থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কফি হাউসের ভেতর থেকে আজ রোববার সকালে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. ফরহাদ (২১)।

নগরের কোতোয়ালি থানার জলসা মার্কেটের তৃতীয় তলায় একটি দোকান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তারিকুজ্জামান বলেন, বিসমিল্লাহ নামে ওই কফি হাউসের ভেতর থেকে ফরহাদের লাশ উদ্ধার করা হয়। কেন, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি রাতে দোকানের ভেতরেই ছিলেন।