কবজি কাটার পর মামলা তুলে নিতে হুমকি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মহানগর যুবদলের সদস্য মো. মাইনুল ইসলাম ওরফে হেলালের কবজি কেটে ফেলার পর তাঁকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার মাইনুল বরিশাল কোতোয়ালি মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ২১ জুলাই রাতে মাইনুল ইসলামকে কুপিয়ে জখমের পর কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রাহমান ওরফে মিঠু এবং রাজীব সিকদার ও রাকিব সিকদার উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। এর পর থেকে তাঁরা বিভিন্ন সময় মামলা তুলে নিতে মাইনুল ও তাঁর পরিবারকে হুমকি দিচ্ছেন।
মাইনুল ইসলাম বলেন, ‘ভয়ে বাসা থেকেই বের হচ্ছি না।’ মাহফুজুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্ট করে তা বন্ধ পাওয়া গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।