কবর থেকে ছয় কঙ্কাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় কবরস্থান থেকে কঙ্কাল চুরি ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরি হয়।

এর আগে উপজেলার বিভিন্ন কবরস্থান থেকে লাশ ও কঙ্কাল চুরির ঘটনা ঘটে। মাঝে কিছুদিন এসব ঘটনা বন্ধ ছিল। কিন্তু আবারও কবর থেকে লাশ ও কঙ্কাল চুরির ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী।
জয়ঝাপ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইদ্রীস আলী মোল্লা বলেন, স্কুলের কাছের এই কবরস্থান থেকে ছয়টি কবরের কঙ্কাল চুরি হয়েছে। এতে গ্রামবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জয়ঝাপ গ্রামের বাসিন্দা আবু নাসের হুসাইন বলেন, তাঁর মায়েরসহ মোট ছয়টি কঙ্কাল চুরি হয়েছে। এতে তিনি খুবই হতাশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার এসআই মো. জিল্লুর রহমান বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এসব কাজ খুবই জঘন্য। যারা এ জঘন্য কাজের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’