কবর থেকে তোলা হলো গৃহবধূর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুর প্রায় তিন মাস পর গতকাল শনিবার সকালে শিমুল আক্তার (৩৬) নামে এক গৃহবধূর লাশ জুরাইন কবরস্থান থেকে তুলে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের পর আবার লাশ দাফন করা হয়।
শিমুল আক্তার পুরান ঢাকার ৪৬/বি ঢালকানগরে থাকতেন। তাঁর স্বামী রেজাউর রহমান। গত ৩০ নভেম্বর ওই বাসায় শিমুলের রহস্যজনক মৃত্যু হয়। এরপর শিমুলের মা হালিমা বেগম তাঁর মেয়েকে হত্যার অভিযোগ আনেন রেজাউরের বিরুদ্ধে। তিনি শিমুলের মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের তত্ত্বাবধানে গতকাল বেলা ১১টার দিকে জুরাইন কবরস্থান থেকে লাশটি তোলা হয়। পরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে লাশের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত শেষে লাশ বিকেলে আবার জুরাইন কবরস্থানে দাফন করা হয়।