কবর থেকে লাশ চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামে কবর থেকে নিসারন নেছা (৫৮) নামের এ নারীর লাশ চুরি হয়েছে। নিসারন ওই গ্রামের দুয়াত আলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন। গত সোমবার সকালে মারা যান। বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নিসারনের এক ছেলে গতকাল মঙ্গলবার ভোরে দেখেন কবরটি খোঁড়া। তাঁর মায়ের লাশ নেই। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ধরনের ঘটনা তাঁর জানা নেই।