কবরস্থান থেকে কঙ্কাল চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুর এলাকার একটি কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি হয়েছে। গত বুধবার রাতের কোনো সময় চুরির এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে কবরস্থানের বেশ কিছু কবর খোঁড়া পাওয়া যায়। পরে কবরস্থানের ভেতরে ঢুকে কঙ্কাল চুরির বিষয়টি জানা যায়। গুনে দেখা যায় ১৮টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে।
কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস শুকুর আহম্মেদ বলেন, এই ঘটনায় কালিয়াকৈর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
ঢালজোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহমেদ বলেন, তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছেন।