কবরস্থান থেকে ১৩টি কঙ্কাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার গোকুলনগর এলাকার একটি কবরস্থান থেকে ১৩টি কঙ্কাল চুরি হয়ে গেছে। গতকাল বুধবার এলাকার লোকজন কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারেন।
আশুলিয়া থানা-পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই থেকে তিন দিনের মধ্যে কোনো এক রাতে গোকুলনগর কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়। গতকাল বুধবার সকালে স্থানীয় ব্যক্তিরা বিষয়টি নিশ্চিত হয়ে আশুলিয়া থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয়।
গোকুলনগর কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আবদুর রহমান বলেন, খোঁড়া কবরগুলো দেখে মনে হয়েছে, কয়েক দিন আগে কঙ্কালগুলো চুরি হয়। কিন্তু বিষয়টি তাঁরা জানতে পারেন গতকাল। এর পরপরই কঙ্কাল চুরির বিষয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
যোগাযোগ করা হলে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, বিক্রির জন্য একটি চক্র এসব কঙ্কাল চুরি করে থাকতে পারে।