প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোলাপগঞ্জের ব্যবসায়ী আলাউদ্দিন গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ সুরমার আলমপুর এলাকায় শিক্ষা বোর্ড ভবনের কাছে পৌঁছালে আলাউদ্দিনের সঙ্গে থাকা ছেলেকে ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় চার ছিনতাইকারী। বাবা-ছেলের চিৎকার শুনে আশপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে কুচাই আবাসিক এলাকার কবরস্থানে গিয়ে লুকিয়ে পড়ে ছিনতাইকারীরা। শেষে কবরস্থানের চারদিক ঘিরে রেখে চারজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।