কবরস্থানে মিলল গ্রেনেড ও মাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে পুরোনো ছয়টি স্থল মাইন ও তিনটি হাত গ্রেনেড পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রামপুরা গ্রামের একটি কবরস্থান থেকে এসব জব্দ করে পুলিশ।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, শিশুরা ওই গ্রামের কালাম হোসেনের পুকুর পাড়ের কবরস্থান লাগোয়া জায়গায় খেলা করছিল। এ সময় তারা এসব মাইন ও গ্রেনেড দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, হাত গ্রেনেড ও স্থল মাইনগুলোর গায়ে ১৯৬৬ সালে তৈরি লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, এ গুলো ১৯৭১ সালে যুদ্ধে ব্যবহারের জন্য আনা হয়েছিল। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বর্তমানে আদমদীঘি থানায় পুলিশ হেফাজতে এসব রাখা হয়েছে।