প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ফুলতলার একটি কবরস্থান থেকে দুটি শাটারগান ও পাঁচটি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধোপাখোলা গ্রামের বিশ্বাসবাড়ির কবরস্থান থেকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি শাটারগান ও বোমাভর্তি একটি ব্যাগ উদ্ধার করেছে।