কবরস্থানের টাকা আত্মসাৎ, আ. লীগ নেতা গ্রেপ্তার
কবরস্থানের দেয়াল নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের নেতা ও চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের ষোলোশহর ফরেস্ট গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওমর ফারুক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগে গত ১৯ আগস্ট তাঁর বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক খন্দকার আখেরুজামান।
ওই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান শুক্রবার রাতে নগরের ফরেস্ট গেট থেকে ওমর ফারুককে গ্রেপ্তার করেন।
এইচ এম আখাতরুজামান প্রথম আলোকে বলেন, ওমর ফারুকের বিরুদ্ধে ২০০৯-১০ অর্থবছরে একটি কবরস্থানের দেয়াল নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি দেয়াল না তুলে টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।