কবিরাজের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের খুশিরভিটা এলাকার একটি তামাক খেত থেকে গত রোববার সন্ধ্যায় আবদুর রহিম (২৮) নামের এক গ্রাম্য কবিরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের আনজু মিয়ার ছেলে। গত শনিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার বিকেলে গ্রামের লোকজন একজন যুবকের লাশ তামাক খেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর পাঠান। গতকাল সোমবার বিকেলে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রহিমের ভাই আবদুর রশিদ বাদী হয়ে আদিতমারী থানায় ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।