কমলগঞ্জে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় থানার অদূরে ধলাই নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, সকালে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর। লাশের শরীরে আঘাতের বেশ কিছু চিহ্ন রয়েছে। যুবকের পরনে একটি হাফপ্যান্ট ও গায়ে ফুল হাতা শার্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে তাঁকে হত্যা করা হতে পারে।
ওসি জানান, লাশের সুরতহাল চলছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।