কমলনগর জামায়াতের সেই দুই নেতা পুলিশ হেফাজতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগরের জামায়াতের দুই নেতা পুলিশ হেফাজতে রয়েছেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ গতকাল বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেন।
ওসি জানান, মনির হোসেন ও আবদুর রশিদ ভুঁইয়া নামের ওই দুজনকে বিশেষ অভিযানে থাকা পুলিশের টহল দল গতকাল বৃহস্পতিবার থানায় হস্তান্তর করে।
ওসি জানান, ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগে মনির হোসেনের বিরুদ্ধে ১০টি এবং রশিদ ভুঁইয়ার বিরুদ্ধে একটি হত্যাসহ থানায় পাঁচটি মামলা রয়েছে।
বুধবার পুলিশ পরিচয়ে কয়েকজন চরফলকন ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মনির হোসেন এবং চরজাঙ্গালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবদুর রশিদ ভুঁইয়াকে এলাকা থেকে তুলে নিয়ে যান। পরিবারের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হলেও কমলনগর থানার পুলিশ বিষয়টি অস্বীকার করে।