কমলনগরে ধানখেত থেকে যুবতীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে নোয়াখালী জেলার সীমান্তবর্তী এলাকায় একটি ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে প্রথম আলোকে জানান, বিকেলে লাশটি ধানখেতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশটি ২৪-২৫ বছর বয়সী যুবতীর। তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। উদ্ধারের সময় যুবতীর গায়ে টি-শার্ট ছিল। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
নজরুল ইসলাম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।