কমলনগরে শিক্ষককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জ এলাকায় গত শুক্রবার গভীর রাতে এক স্কুলশিক্ষককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আবদুল মান্নান (৪৫) নামের ওই শিক্ষককে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি চরকালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
চরকালকিনি ইউপি চেয়ারম্যান মো. ছাইফ উল্যাহ জানান, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সাত-আটজন মুখোশধারী দুর্বৃত্ত সিঁধ কেটে বসতঘরে ঢুকে মান্নানকে ছুরি দিয়ে আঘাত করে।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান, প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে জানা গেছে, পারিবারিক ব্যবসা-সংক্রান্ত বিরোধের জের ধরে ওই ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।