কমলনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে ওই কিশোরকে প্রথমে আটক করে পুলিশ।
গতকাল বুধবার সকালে কমলনগর থানায় শিশুটির মা ওই কিশোরের বিরুদ্ধে মামলা করেন। এরপর মামলায় গ্রেপ্তার দেখানো হয় কিশোরকে।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মানিক বড়ুয়া প্রথম আলোকে বলেন, প্রতিবেশী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে কিশোর।
ওই শিশুর মা বলেন, গত শনিবার সকালে মেয়েকে ঘরে রেখে একটি কাজে তিনি বাইরে যান। এ সময় প্রতিবেশীর ছেলে ঘরে ঢুকে তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তিনি কাজ শেষে বাড়ি ফেরার পর মেয়ে তাঁকে ঘটনাটি জানায়।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ওই কিশোরকে গতকাল দুপুরে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়েছে।