কমলাপুরে বিশেষ অভিযানে ১৮ জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে আটক করেছে ঢাকা রেলওয়ে থানার পুলিশ (জিআরপি)।
জিআরপি থানার পুলিশ বলেছে, জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদারের নেতৃত্বে থানার পুলিশ সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে।
ওসি ইয়াছিন ফারুক বলেন, আটক শাহ আলম কালোবাজারি। তাঁর কাছ থেকে বিভিন্ন ট্রেনের ২৬টি টিকিট উদ্ধার করা হয়। তিনি এসব টিকিট দ্বিগুণ দামে বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে জিআরপি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এ ছাড়া ট্রেনের ছাদে বসে মাদক সেবন করার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়। ৩ জনের কাছ থেকে ১০ লিটার মদ উদ্ধার করা হয়েছে।