কমলাপুরে ৭০ কার্টন বিদেশি সিগারেটসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আজ মঙ্গলবার ৭০ কার্টন বিদেশি সিগারেটসহ মাহবুবুর রহমান (৪২) নামে একজনকে আটক করা হয়েছে। রেলওয়ে পুলিশের দাবি, এসব সিগারেটের মূল্য প্রায় দুই লাখ টাকা।

মাহবুবুর রহমান সকালে তূর্ণা নিশীথা এক্সপ্রেসে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন।
কমলাপুর রেলস্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাহবুব একটি বস্তার ভেতরে সিগারেটের কার্টনগুলো রেখেছিলেন।
এ ঘটনায় একটি মামলা হয়েছে।