কম্পিউটার চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলার দুর্গাপুর আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার ল্যাবে চুরি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোবারক আলী বলেন, গতকাল বুধবার ভোররাতে পাঁচটি কম্পিউটার, তিনটি স্টাবিলাইজারসহ বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী চুরি হয়েছে। কিছু কাগজপত্রও তছনছ করা হয়েছে। এ ব্যাপারে কলেজের পক্ষ থেকে মামলা করা হয়েছে। সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মোতালেব জানান, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। সিংড়া থানা ও স্কুল সূত্র জানায়, বুধবার ভোররাতে ওই প্রতিষ্ঠানের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম সেহ্রি খেতে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে এলাকাবাসী স্কুলের কম্পিউটার ল্যাব ও একটি কক্ষের তালা ভাঙা দেখে স্কুল কর্তৃপক্ষকে খবর দেন।