কম্পিউটার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া রিপোর্টারস ক্লাবের কম্পিউটারটি চুরি হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্লাবের সদস্য ও সংবাদকর্মীরা পেশাগত কাজে বাইরে গেলে গত শনিবার সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা কম্পিউটারটি চুরি করে। এ ঘটনায় রাতেই ক্লাবের পক্ষ থেকে কেন্দুয়া থানায় একটি জিডি করা হয়েছে। ক্লাবের সভাপতি আসাদুল করিম জানান, কম্পিউটারটিতে সংবাদকর্মীদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল।