কম্পিউটার চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে গত শনিবার রাতে একটি কম্পিউটার চুরি হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘জানালা, দরজা বা তালা ভাঙার কোনো চিহ্ন নেই। তবে একটা জানালার গ্রিল বাঁকা করার যে চিহ্ন পাওয়া গেছে তাতে ঘরে ঢুকে কম্পিউটার বের করা কঠিন। বিষয়টি আমার সন্দেহ হচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’ থানার ওসি পৃথীস কুমার বলেন, বিষয়টি রহস্যজনক। এটা আসলেই চুরির ঘটনা, নাকি অন্য কোনো বিষয় তা তদন্ত করা হচ্ছে।