কম্পিউটারে হেরোইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে কম্পিউটারের সিপিইউর ভেতর হেরোইন লুকিয়ে পাচার করার সময় আরিফ হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১২টার দিকে উপজেলার গোপালপুর মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, আরিফ ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দিয়ে যাত্রীবাহী একটি বাসে ১০০ গ্রাম হেরোইন নিয়ে ঢাকায় যাচ্ছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।