প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়চড়া-চারাগাঁও শুল্ক স্টেশন এলাকার পাটলাই নদীতে ৪৫ মেট্রিক টন কয়লাসহ চরজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুটি ট্রলারসহ তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন উত্তর শ্রীপুর ইউনিয়নের মদনপুর গ্রামের উমাকান্ত সরকার, দুধেরআওটা গ্রামের সুহেল মিয়া ও নুরুল ইসলাম, বাঁশতলা গ্রামের আনোয়ার হোসেন। ভারত থেকে অবৈধভাবে এনে কয়লাগুলো তাহিরপুর থেকে নেত্রকোনার কলমাকান্দায় নিয়ে যাওয়া হচ্ছিল। তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, থানায় মামলা করার পর তাঁদের আদালতে হাজির করা হবে।