করতোয়া থেকে জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে করতোয়া নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছেন। একই দিন শাজাহানপুর থানায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১২০ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে। আদালত সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. সামছুজ্জোহা ও প্রত্যয় হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুরে শহরের বিভিন্ন অংশে করতোয়া নদীতে অভিযান চালান। এ সময় আদালত বিপুল পরিমাণ কারেন্ট জাল, নেট জাল এবং খড়া ও সুতি জাল জব্দ করেন। পরে আদালতের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ফেলা হয়।