করাতকল মালিকের বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে করাতকল মালিকের বিরুদ্ধে এক কাঠ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত কাঠ ব্যবসায়ীর নাম সুকুমার চন্দ্র গৌড় (৫৫)। তিনি উপজেলার আবাদপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর থেকে অভিযুক্ত তৌহিদুল ইসলাম পলাতক রয়েছেন। গতকাল বুধবার বিকেলে পৌর সদরের বিহারপুর মহল্লার মতিউর রহমানের করাতকলের সামনে ওই কাঠ ব্যবসায়ী খুন হন।
সুকুমার চন্দ্রের ছেলে সোহাগ দাবি করেন, ‘বাবা তৌহিদুলের করাতকলে আর কাঠ না কাটানোয় তিনি আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছেন।’