করিমগঞ্জে নববধূর মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে গলায় দড়ি বাঁধা অবস্থায় হোসনে আরা বেগম (১৮) নামের এক নববধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কাদির জঙ্গল ইউনিয়নের দক্ষিণ চানপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও পুলিশ জানায়, হোসনে আরার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামে। তিন মাস আগে করিমগঞ্জের দক্ষিণ চানপুর গ্রামের আবুল হাশেমের সঙ্গে হোসনার বিয়ে হয়। গতকাল সকালে স্থানীয় লোকজন স্বামীর বাড়ির পাশের একটি পুকুরপাড়ে হোসনার মৃতদেহ দেখতে পান। হোসনার স্বামী আবুল হাসেম জানান, সোমবার সন্ধ্যার পর থেকে তিনি স্ত্রীকে খুঁজে পাচ্ছিলেন না। তাঁদের মধ্যে দাম্পত্য বিরোধ ছিল না বলে দাবি করেন তিনি।