প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির মামলায় কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতালেব মোল্ল্যাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন রংপুর শাখা। দুদকের রংপুর বিভাগের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার বলেন, তাঁর নেতৃত্বে একটি দল সোমবার দুপুরে সার্কিট হাউস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। ভুয়া প্রকল্প দেখিয়ে ১ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের মামলায় মোতালেব মোল্ল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। রংপুরে কর্মরত অবস্থায় তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়। সদর থানার ওসি আবদুস সোবহান বলেন, মোতালেবকে আদালতে পাঠানো হয়েছে।