কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে সরকার ও প্রশাসন নিয়ে আপত্তিকর মন্তব্য ও সমালোচনা করায় গাজীপুরের কাপাসিয়ায় এক ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে গত বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, কাপাসিয়ার কুশদী ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. কামরুজ্জামান সম্প্রতি তার ‘কিং কামরুজ্জামান’ নামের ফেসবুকে বর্তমান সরকার ও প্রশাসন সম্পর্কে আপত্তিকর মন্তব্য পোস্ট করেছেন। এ জন্য তাঁকে গত বুধবার সাময়িকভাবে বরখাস্ত করেছে জেলা প্রশাসন। গাজীপুর প্রতিনিধি|