কর্মকর্তাদের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মমিনুল হক, সহকারী মৎস্য কর্মকর্তা আক্কাস আলী ও অফিস সহকারী আবু হানিফ বুধবার সকালে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকা থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেন। এসব জালের সামান্য কিছু আগুনে পোড়ানোর পর বেশির ভাগ অন্যত্র বিক্রি করে দেন। নুনেরটেক এলাকার জেলে আবদুল গনি জানান, মৎস্য অফিসের কর্মকর্তাদের কাছ থেকে চারজন জেলে জালগুলো কিনে নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা বলেন, ‘মৎস্য কর্মকর্তারা জাল বিক্রি করে দিয়েছেন, এর ভিডিওচিত্রসহ প্রমাণ পেয়েছি।’ সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি |