প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানববন্ধন করে রংপুর মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন করা হয়। এতে কর্মচারী আবু সাইদের সভাপতিত্বে সংগঠনের সভাপতি আনিছার রহমান, নিহতের স্ত্রী খোরশেদা বেগম, সংগঠনের সহসভাপতি জলিল মিয়া, কর্মচারী রেজিয়া বেগম, তোহাদ্দেস হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
৯ সেপ্টেম্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়।