কলকাতায় সাজিদকে জেরা করছেন ঢাকার গোয়েন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদসহ অন্যদের জেরা করছেন বাংলাদেশের গোয়েন্দারা। 
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা পৌঁছায় বাংলাদেশি গোয়েন্দাদের সাত সদস্যের একটি দল। কলকাতায় নেমেই তাঁরা চলে যান সল্টলেকে সিআরপিএফ ক্যাম্পে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) অস্থায়ী শিবিরে। সাজিদসহ অন্যদের বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত জেরা করেন গোয়েন্দারা। সূত্র জানায়, গোয়েন্দারা গতকাল শুক্রবার সকাল থেকে আবার জেরা করেন সাজিদদের।