কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কর্মচারীর 'আত্মহত্যা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের কলকতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেসসচিবের ব্যক্তিগত সহকারী মো. আজিজুল ইসলামের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কলকাতায় নিজ বাসভবন থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
উপহাইকমিশনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আজিজুল ইসলাম এখানে একা থাকতেন। তিনি ঢাকায় যাওয়ার জন্য ছুটি নিয়েছিলেন। নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর লাশ পাওয়া গেছে। এ ব্যাপারে কলকাতার কড়েয়া থানায় মামলা হয়েছে।