কলাপাড়ায় ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের আবদুল মন্নান গাজীকে (৪০) দুর্বৃত্তরা হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখেছে। পুলিশের ধারণা, মঙ্গলবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। তিনি পূর্ব আলীপুরে বসবাস করতেন।
কলাপাড়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, লতাচাপলী ইউনিয়নের পূর্ব আলীপুরের বাসিন্দারা বুধবার সকালে ওই এলাকার একটি হিমাগারের পাশে আবদুল মন্নান গাজীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। মাইটভাঙ্গা গ্রামের আবদুল খালেক গাজীর ছেলে মন্নান গাজী জ্বালানি তেলের ব্যবসা করতেন। মন্নান গাজীর ছেলে অপু গাজী বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে কে জড়িত থাকতে পারে, তা পুলিশকে জানিয়েছি।’
কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্ঘাটিত হবে বলে আশা করি।’