কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় দুজন জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর বন্দরে চাঁদার জন্য গত বৃহস্পতিবার স্থানীয় সন্ত্রাসী শাহিন শিকদার হামলা চালিয়ে ইট দিয়ে আঘাত করে মনির খান (২৯) নামে এক তরুণকে জখম করেছে।
একই দিন অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বৃহস্পতিবার রাত নয়টার দিকে কলাপাড়া পৌর শহরে মো. বেলাল হোসেন (২১) নামে আরেকজনকে কুপিয়ে জখম করেছে।
দুজনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় বৃহস্পতিবার রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।