কলাবাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগান মাঠের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফুটপাতের ওপর ফেলে রাখা ফ্রিজের কার্টনের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম বলেন, সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পরনে সাদা গেঞ্জি ও কালো প্যান্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশটি ফ্রিজের কার্টনে ভরে ফুটপাতে ফেলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।