কলাবাগানে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলাবাগানে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিশাত তাসনিম (৩০) নামের ওই গৃহকর্ত্রীকে গতকাল সোমবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
কলাবাগান থানার উপপরিদর্শক মাহফুজুল হক বলেন, নোয়াখালীর হাতিয়া থেকে আসা ১২ বছরের এক শিশু প্রায় দুই বছর থেকে নিশাত তাসনিমের লেকসার্কাসের বাসায় কাজ করত। রোববার রাতে ওই শিশু স্থানীয় এক নারীর সহায়তায় থানায় আসে। এ সময় শিশুটি গৃহকর্ত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করে। তার অভিযোগের ভিত্তিতে রাতেই নিশাত তাসনিমকে আটক করা হয়। গতকাল সকালে এ ঘটনায় একটি মামলা হয়েছে। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাহফুজুল হক বলেন, শিশুটির দুই হাতের কনুইয়ের ওপর ছ্যাঁকা দেওয়ার ক্ষত ছিল।