কলাভবনে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ভেতরে প্রচণ্ড শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তাঁরা ছোটাছুটি শুরু করেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কলাভবনের নিচতলায় ইতিহাস বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মধ্যবর্তী বারান্দায় ককটেলটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, কলাভবনের ওপরের দিক থেকে ওই ককটেল নিচের দিকে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।