কলারোয়া সীমান্তে ৫১ কেজি রুপার গয়না জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তপথে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসার সময় ৫১ কেজি রুপার গয়না জব্দ করেছেন বিজিবি সদস্যরা।
গতকাল রোববার ভোরে কাকডাঙ্গা সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ওই সব রুপার গয়না জব্দ করেন। জব্দ করা রুপার গয়নার দাম প্রায় ২৫ লাখ টাকা।
সাতক্ষীরা ৩৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহাদ বকশি জানান, অনেক দিন ধরে একটি পাচারকারী চক্র ভারত থেকে অবৈধভাবে সোনা বা রুপার গয়না বাংলাদেশে নিয়ে আসছিল। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা কাকডাঙ্গা
সীমান্তে অভিযান চালিয়ে সেখান থেকে ৫১ কেজি রুপার গয়না আটক করেন।