কলেজ ক্যাম্পাসে ছাত্র হত্যার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শচীন্দ্র ডিগ্রি কলেজের ছাত্র সুমন আহমেদকে (১৭) হত্যার অভিযোগে মামলা হয়েছে। সুমনের বাবা মুখলেছুর রহমান গত সোমবার রাতে বানিয়াচং থানায় ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তাঁদের বাড়ি উপজেলার ইসলামপুর গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এইচএসসির ছাত্র সুমনের সঙ্গে গত শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে ঝগড়া হয় তারই দুই-তিনজন বন্ধুর সঙ্গে। ওই সময় ব আট-দশজন মিলে সুমনকে মারধর করে। একপর্যায়ে প্রতিপক্ষ ভারী বস্তু দিয়ে আঘাত করলে সে আহত হয়। এ সময় কলেজের শিক্ষার্থীরা সুমনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।