কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে গতকাল শনিবার সকালে মিজানুর রহমান (১৯) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মিজানুর এবার নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
মতিঝিল থানার পুলিশ জানায়, মিজানুরের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। তিনি বন্ধুর সঙ্গে মতিঝিল এজিবি কলোনি এলাকায় একটি বাসার এক কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। ঈদের ছুটি শেষে গত বৃহস্পতিবার গ্রাম থেকে ঢাকায় আসেন তিনি। তাঁর বন্ধু গ্রামের বাড়ি থাকায় কক্ষটি ছিল ফাঁকা। গতকাল সকালে কোনো সাড়াশব্দ পাওয়া না যাওয়ায় বাসার বাসিন্দারা অনেক ডাকাডাকি করেন। কিন্তু এতেও কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায়, গলায় বিছানার চাদর প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছেন মিজানুর।