কলেজছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে গতকাল শনিবার দুপুরে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১০টি গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবকের নাম তিতাস (১৯)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামে বাসিন্দা ও শিবগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। পুঠিয়া থানার এসআই আসাদুজ্জামান জানান, উপজেলার বেলপুকুর মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানোর সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়ির যাত্রী তিতাসকে পুলিশের সন্দেহ হয়। তাঁর শরীর তল্লাশি করে অস্ত্র ও গুলি পাওয়া যায়।