প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় গত মঙ্গলবার নাছির উদ্দিন (২০) নামে এক কলেজছাত্র আহত হয়েছেন। তিনি উপজেলার রাজীবপুর ইউনিয়নের বৃ-দেবস্থান দেওলবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে ও গৌরীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আটটার দিকে চরপাড়া বাজারের যাওয়ার পথে দুর্বৃত্তরা নাছিরের ওপর হামলা চালায়। তাঁর চিৎকারে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাতেই তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি