প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত শনিবার রাতে মো. মাসুদ (২০) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। তিনি উপজেলার ছোট লতিফপুর গ্রামের নুরুল ইসলাম নবীর ছেলে এবং কালিয়াকৈর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। কালিয়াকৈর থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম বলেন, শনিবার মাসুদকে বাড়িতে রেখে তাঁর এক আত্মীয়ের বাড়িতে বাবা-মা বেড়াতে যান। ওই দিন মাসুদ ছাড়া বাড়িতে কেউ ছিলেন না। রাতের কোনো একসময় পারভেজ ও অমিত মাসুদের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেন। রাত ১২টার দিকে মাসুদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। অমিত ও পারভেজ দরজা খুলে পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাঁদের আটক করে পুলিশে খবর দেন। এ সময় রক্তাক্ত জখম মাসুদকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।