কলেজছাত্র গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে মুঠোফোনে ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার নাটোরের নলডাঙ্গা উপজেলার শাকিল হোসেন (২০) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। নলডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বিকৃত ছবি মুঠোফোনে ছড়ানোর সময় যুবলীগের স্থানীয় এক নেতা পুলিশে খবর দেন। পরে শাকিলকে আটক ও তাঁর মুঠোফোন জব্দ করে পুলিশ। নলডাঙ্গা থানার ওসি সুবীর দত্ত বলেন, তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। নাটোর প্রতিনিধি|