কলেজছাত্র ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানীনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলমগীর হোসেন (২০) নামের এক কলেজছাত্র আহত হয়েছেন। গত শুক্রবার রাত নয়টার দিকে গোয়ালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই তাঁকে সিলেটের এমএজি ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে গতকাল শনিবার সকালে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর বালাগঞ্জ উপজেলার মোহাম্মদশাল গ্রামের আবদুল আহাদের ছেলে। তিনি ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। ওসমানীনগর থানার এসআই রমা প্রসাদ জানান, কী কারণে, কারা ছুরিকাঘাত করেছে, কেউ বলতে পারছে না। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে।