কলেজছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম ধরলা সেতুর নিচে এক কলেজছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে তার বন্ধুরা। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে আহত ছাত্রকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার তবারক উল্লা জানান, এ ঘটনায় রাশেদুলের বন্ধু মাহবুব (২০), সাদিকুল (১৭) ও নোমানকে (১৭) আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্র জানায়, জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কলের চুয়ারপাড় গ্রামের সাবেক সেনাসদস্য এনামুল হকের ছেলে রাশেদুল ইসলাম ওরফে হীরা (১৭) একাদশ শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁচপীর ডিগ্রি কলেজে যাওয়ার পর সেখান থেকে বন্ধুদের সঙ্গে কুড়িগ্রাম ধরলা সেতু এলাকায় বেড়াতে যায়। সন্ধ্যায় তার বন্ধুরা কৌশলে তাকে সেতুর নিচে নিয়ে যায়। একপর্যায়ে ব্লেড দিয়ে তার গলা কেটে ধাক্কা দিয়ে ধরলা নদীতে ফেলে দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যায়।