প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাব্বির হোসেন (১৭) নামের এক তরুণকে ক্ষুর দিয়ে জখম করেছে মিলন নামের আরেক তরুণ। গতকাল শনিবার দুপুরে পৌর শহরের হাইস্কুল সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সাব্বিরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির বলে, ‘আমার এক বন্ধুর বোনকে মিলন উত্ত্যক্ত করত। আমিসহ কয়েকজন মিলে ওকে ডেকে মেয়েটিকে উত্ত্যক্ত করতে নিষেধ করি। এতে সে আমার ওপর ক্ষিপ্ত ছিল।’ সাব্বির মঠবাড়িয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষ ও মিলন স্থানীয় ডা. রুস্তম আলী ফরাজী কলেজের প্রথম বর্ষের ছাত্র।